ITC - Enduring Value Sunrise Pure Masala

Roy Choudhuri bari pujo

Kaligram, Maldah

মালদহ জেলার কলিগ্রাম গ্রামে অবস্থিত রায়চৌধুরী বাড়ির দুর্গাপূজা একটি ঐতিহাসিক ও পরম্পরাগত পূজা, যা শুরু হয় নবাব আলীবর্দী খাঁ-র আমলে। আমাদের সপ্তম পুরুষ শ্রী বদর রাম রায়চৌধুরী, তৎকালীন অঞ্চলের খাজাঞ্চি ছিলেন। খরার কারণে রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ায় নবাব তাঁর উপর ভয়ানক নির্যাতন চালিয়ে মহানন্দা নদীতে বাক্সবন্দী করে ফেলে দেন।
সেই সময় সাধু-সন্ন্যাসীরা তাঁকে উদ্ধার করে সেবা করে প্রাণ ফিরিয়ে দেন। ঘটনাটি জানার পর নবাব তাঁকে ক্ষমা করে পুরস্কৃত করেন ও জমিদারি দান করেন। সেই বছরই মা দুর্গার স্বপ্নাদেশে শুরু হয় রায়চৌধুরী বাড়ির দুর্গাপূজা, যা আজও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে।
এই পূজার বিশেষ বৈশিষ্ট্য—সাদা সিংহের বাহনে মা দুর্গা এবং পূজা শুরু হয় মহালয়ার পরদিন (প্রতিপদ) থেকে, চলে দশ দিনব্যাপী, দশমীতে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়।
গ্রামের সর্বস্তরের মানুষ এই পূজায় অংশগ্রহণ করেন, কারণ এটি শুধু একটি পারিবারিক পূজা নয়—এটি ঐতিহ্য, ইতিহাস ও গ্রামের মিলনের এক মহোৎসব।

Puja voting code
SUN1447
WhatsApp VOTE SUN1447 to +91 91470 77170
Live rank #605 0 votes

Voting opens soon — keep this code ready!