ITC - Enduring Value Sunrise Pure Masala

Alal Sarbojonin Durgapuja

Alal, Maldah

২০২৫ – একশো ছয় বছরের ঐতিহ্য বহন করে চলা এই পুজো আজও সমান উৎসাহে পালিত হয়। ১৯১৯ সালে শুরু হওয়া এই পুজো আজও সকলের মিলনমেলা। গ্রামজুড়ে আনন্দের স্রোত বইতে শুরু করে ষষ্ঠী থেকেই। ষষ্ঠীর সকালে হোমযজ্ঞ প্রতিযোগিতার ধোঁয়া আর মন্ত্রপাঠের ধ্বনি চারপাশকে এক পবিত্র আবহে ভরে তোলে। সপ্তমীতে চেম্বুক প্রতিযোগিতায় ছোট বড় সবাই মেতে ওঠে হাসি-ঠাট্টায়। অষ্টমীতে আখি-ফুল প্রতিযোগিতা পূজামণ্ডপকে করে তোলে রঙিন আর সজীব। নবমীর কীর্তনের সুরে গ্রাম জেগে ওঠে ভক্তিভাব ও আনন্দে। দশমীতে হয় আনন্দমেলা, গ্রুপ নৃত্য এবং হোম প্রতিযোগিতা – সেদিন যেন সবার মন ভরে যায় উৎসবের আবেশে। একাদশীতে আবারও আনন্দমেলা, গ্রুপ নৃত্য আর প্রতিযোগিতার রঙে রঙিন হয়ে ওঠে পরিবেশ। দ্বাদশীতে হয় সবচেয়ে বড় জমায়েত – দ্বীপাবলি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা আর সঙ্গীতানুষ্ঠান। শেষদিনে সাজগোজ দাসম মঞ্চ থেকে অনুষ্ঠান পরিবেশিত হয়, যা বছরের সেরা আকর্ষণ।
এভাবেই বছর ঘুরে অনল সার্বজনীন দুর্গোৎসব হয়ে ওঠে এক মিলনক্ষেত্র – যেখানে ভক্তি, আনন্দ আর সংস্কৃতি মিশে যায়

Puja voting code
SUN1451
WhatsApp VOTE SUN1451 to +91 91470 77170
Live rank #606 0 votes

Voting opens soon — keep this code ready!