BNTRA NABIN SANGHA
KADAMTALA, HOWRAH
নবীন সংঘ ব্যাঁটরা এতদঞ্চলের একটি প্রতিষ্ঠিত নাম। আমাদের পুজো এবছর ৬৪তম বর্ষে পা দিলো। দীর্ঘ ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ এই পুজো দার্জিলিংয়ের চা বাগান থেকে কাশ্মীরের আপেল বাগান পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের প্রকৃতি ও বার্তার নিভৃত প্রতিফলন। আমাদের সদস্যরা পুজোর সময় একসাথে হয়ে রক্তদান শিবির, হাসপাতালে ফল বিতরণসহ সমাজসেবামূলক কাজ করে থাকেন।
এই বছর আমাদের ভাবনা “প্রেমময়ী” যা শিল্পী শ্রী তুহিন ঘোষের রূপায়ণে ফুটে উঠেছে। এর মাধ্যমে সমাজের প্রত্যেক স্তরের মহিলাদের মধ্যে দুর্গার এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের পুজো শুধুমাত্র উৎসব নয়, বরং সমাজের প্রতি একটিভ অংশগ্রহণ ও ঐক্যের পরিচয়।