ITC - Enduring Value Sunrise Pure Masala

Asansol rabindranagar unnayan samity

Burnpur, Paschim Bardhaman

আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গোৎসব আজ এক ঐতিহ্যের নাম। ১৯৬৭ সালে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এবং সেই থেকে আজ ৫৯ বছর পার করে আমাদের পূজা তার এক গৌরবময় ইতিহাস রচনা করেছে। প্রতিবছর, আমাদের থিম দর্শকদের মধ্যে এক বিশেষ আবেগ এবং রুচির সৃষ্টি করে। এই বছর আমাদের থিম “রাজবাড়িতে গোপাল ভাঁড় ও কিউট দুর্গা”, যা ইতিহাস, রূপকথা এবং বিনোদনের এক সুমিলিত রূপ দেবে।
এই থিমের মাধ্যমে দর্শকরা একটি নতুন অভিজ্ঞতা পাবে। তপস আট এবং ডেকরশনের খ্যাতনামা শিল্পী মণ্ডপের মাধ্যমে আমাদের মণ্ডপ সাজানো হবে, যেখানে প্রতিমা তৈরি করবেন কলকাতার কুমোরটুলি থেকে দীপঙ্কর পাল। তাঁর নিপুণ শৈল্পিকতায় দেবী দুর্গার মূর্তির মাঝে এক নতুন জীবনপ্রদানের চেষ্টা করা হয়েছে।
রূপনারায়ণপুরের শিল্পীদের সহযোগিতায়, এবারের দুর্গোৎসব এক মহোৎসবে পরিণত হবে। রবীন্দ্রনগর এলাকাজুড়ে পূজা শুধু ধর্মীয় উদযাপন নয়, বরং এটি একটি সাংস্কৃতিক মিলনমেলাও হয়ে উঠবে। সমাজসেবা, ভ্রাতৃত্ববোধ এবং আনন্দে মেতে উঠবে সকল মানুষ।
এটি শুধু ধর্মীয় উৎসব নয়, মানবতার উৎসব। আমরা আশা করি, এবারের পূজা সবার মনে এক গভীর ছাপ রেখে যাবে।

Puja voting code
SUN1470
WhatsApp VOTE SUN1470 to +91 91470 77170
Live rank #611 0 votes

Voting opens soon — keep this code ready!