NEW TARUN SANGHA
HATIGHISA, Darjeeling
হাতিঘিষা দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় হাতিঘিষা মঙ্গল সিং এলাকায় আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিরাট দূর্গা পূজার আয়োজন করা হয়। এই পূজা দির্ঘ ৫৪ বছর ধরে হয়ে আসা এক ঐতিহ্যবাহী দুর্গাপূজা । এই পূজা শুরু হয় ১৯৭২ সাল থেকে ।
এই পূজা উপলক্ষে পঞ্চমী থেকে আমাদের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতে লোকজন আনাগোনা শুরু হয়ে যায় ।
আমরা ষষ্টি ও সপ্তমীর দিন লোকাল বাচ্চাদের দ্বারা নানারকম কালচারাল প্রোগ্রাম করা হয়ে থাকে অষ্টমীর দিন দুপুর থেকে চলে রাত পর্যন্ত খিচুড়ি বিতরণ, নবমীর দিন আয়োজন করা হয় নানারকম কম্পিটিশন যেমন শঙ্খ ধ্বনি, মিউজিকাল চেয়ার, বল পাসিং, মোমবাতি জ্বালানো, আরতি এবং বাচ্চাদের জন্য কুইজ আরও অনেক কিছু দশমীর দিন সকাল থেকে শুরু হয় মহিলাদের সিঁদুর খেলা এবং সন্ধ্যায় লোকাল কোন আর্টিস্ট দিয়ে আয়োজন করা হয় এক অর্কেস্ট্রা। তারপরের দিন দুপুর থেকে শুরু হয় আমাদের প্রতিমা বিদায়ের পালা পূজোর এ কটা দিন আমরা খুব আনন্দ করি ।