ITC - Enduring Value Sunrise Pure Masala

2 No Basudebpur Sarbojanin Durgapuja Committee

Tribeni, Hooghly

২ নং বাসুদেবপুর সর্বজনীন দুর্গোৎসব এবছর ৬৩ তম বর্ষে পদার্পণ করল। বিগত এতগুলো বছর ধরে সাবেকী দূর্গা পূজার ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো। থিমের বাহুল্য নয়, চিরন্তন আটপৌরে ধাঁচের ডাকের সাজের প্রতিমা এই দুর্গোৎসব এর মূল বৈশিষ্ট্য। আজ থেকে ৬২ বছর আগে যখন এই দূর্গাপূজার সূচনা করেন বাসুদেবপুর এলাকার কয়েকজন বিশিষ্ট মানুষ তখন এই এলাকায় এটিই ছিল একমাত্র বারোয়ারী পুজো। তারপর কালের নিয়মে আরো অনেক বারোয়ারী পুজোর সূচনা হলেও আজও এলাকার অধিকাংশ মানুষ ভিড় জমান এই পুজো মণ্ডপে। অষ্টমীতে খিচুড়ি ভোগ এবং নবমীতে লুচি ও সুজি ভোগ নিবেদিত হয়ে দশভূজার কাছে। দশমীতে এলাকার প্রতিটি মানুষের দেবী বরণের পরে সুশৃঙ্খল শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়। জাঁকজমকপূর্ণ বহিরঙ্গের দেখনদারি নয়, চিরন্তন নিষ্ঠাবান সংস্কৃতির ধারাকে বহন করে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে চলেছে এই দুর্গোৎসব।

Puja voting code
SUN1492
WhatsApp VOTE SUN1492 to +91 91470 77170
Live rank #615 0 votes

Voting opens soon — keep this code ready!