Lalbagh Badhaghat Baroyari Puja Committee
Lalbagh, Murshidabad
দূর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের এক প্রধান ও সর্বজনীন উৎসব, যেখানে দেবী দুর্গা পূজিত হন অসুরনাশিনী রূপে। বাঁধাঘাট বারোয়ারি পূজা সমিতি টানা ৯৩ বছর ধরে এই ঐতিহ্য বহন করে চলেছে। পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া এই পূজা আজও এলাকাবাসীর ভালোবাসা ও সক্রিয় অংশগ্রহণে সমান উজ্জ্বল ও সমৃদ্ধ।
আমাদের পূজোর অন্যতম আকর্ষণ প্রতিবারের থিমভিত্তিক মণ্ডপ। গত বছর দর্শনার্থীদের মোহিত করেছিল “ইজিপ্টের পিরামিড” থিম, আর তার আগের বছর ছিল ব্যতিক্রমী "ঝুলন্ত ক্যালেন্ডার"-এর প্রতিমা। ২০২৫ সালের জন্য আমরা বেছে নিয়েছি এক অনন্য থিম— “পূর্ব বর্ধমানের বনকাপাশির সাজে সুসজ্জিত মায়ের সাবেকিয়ানায় আগমন”।
এই থিমে আমরা তুলে ধরতে চাই পূর্ব বাংলার গ্রামীণ ঐতিহ্য, সাদামাটার সৌন্দর্য আর সাবেকি বাংলার আবহ। আমাদের লক্ষ্য, আধুনিক থিমের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে দর্শনার্থীদের কাছে এক নতুন ভক্তিমূলক অনুভূতির সৃষ্টি করা।
এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও কমিটির কঠোর পরিশ্রমে এই বছরও বাঁধাঘাটের দূর্গাপূজা হয়ে উঠবে সবার জন্য এক অনন্য ও স্মরণীয় উৎসব।