Subhaspally Sinderpatty Durga Puja
Purulia, Purulia
আমরা নারী, আমরা সব পারি।
শারদ উৎসবের আনন্দে, কাশফুলের দোলায়, শিউলির মিষ্টি গন্ধে আমরা সবাই মাতোয়ারা। মা দুর্গার আগমনী সুরে ভাসছে আকাশ, বাতাস, আর প্রকৃতি। এবারের পূজো আমাদের জন্য বিশেষ, কারণ এটি পঞ্চাশ বছরের সুবর্ণজয়ন্তী। ১৯৭৬ সালে আমাদের পাড়ায় প্রথম শুরু হয়েছিল পূজা। যারা সেই প্রথম পুজোটি প্রতিষ্ঠা করেছিলেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রণাম। তাদের মধ্যে অনেকেই আজ আর আমাদের মাঝে নেই, তাদের আত্মার শান্তি কামনা করি।
১৯৭৬ থেকে ২০০৮ পর্যন্ত পুরুষেরা এই পুজোর দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে আমরা, অর্থাৎ পাড়ার মহিলারা, পূজোর দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছি। ১৭ বছর ধরে আমরা মহিলারা এই পুজো আয়োজন করছি, আর আমাদের মধ্যে একতা ও ভালোবাসা আরও গভীর হয়েছে। মা দুর্গার কৃপায় আমাদের মেয়ে-রা এক হয়ে কাজ করছে।
এবছরের থিম হলো প্রকৃতি। হাজার বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে আছে দেউলঘাটা, গড় পঞ্চকোট, বামনীর নির্ঝরিনী, জয়চন্ডী পাহাড় এবং অযোধ্যা পাহাড়। এ বছর মা দুর্গা এই প্রকৃতির কোলে আবির্ভূত হবেন। আমরা আশাবাদী, সবাই মন্ডপে এসে এই সুন্দর দৃশ্য উপভোগ করবেন।